ইসলামিক যাকাত ক্যালকুলেটর
আপনার সারা বছরের সঞ্চিত নগদ অর্থ, স্বর্ণ-রৌপ্য, ব্যবসায়িক পণ্য ও বিনিয়োগের সঠিক যাকাত (২.৫%) নিরূপণ করুন এবং অসহায় ও হকদারদের মাঝে পৌঁছে দিন।
আপনার যাকাতযোগ্য সম্পদের বিবরণ
সকল মান বাংলাদেশি টাকায় (BDT) লিখুন। যে খাতে সম্পদ নেই তা ফাঁকা রাখুন।
১ নগদ অর্থ ও ব্যাংক সঞ্চয় (Cash & Bank Balance)
২ স্বর্ণ ও রৌপ্য (Gold & Silver)
৩ ব্যবসায়িক পণ্য ও বিনিয়োগ (Business & Investments)
৪ পাওনা টাকা ও অন্যান্য সঞ্চয় (Receivables)
৫ বাদ যাবে: বকেয়া ঋণ ও চলতি দায় (Deductions)
মোট প্রদেয় যাকাত
৪০ ভাগের ১ ভাগ সরাসরি হকদারদের হক
যাকাত সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলা ও প্রশ্নোত্তর
শরিয়তের বিধান অনুসারে যাকাত হিসাব ও বণ্টনের মৌলিক বিষয়াবলী
১. কাদের উপর যাকাত ফরজ?
প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী মুসলিম নর-নারী—যার কাছে নিসাব পরিমাণ সম্পদ (নগদ টাকা, স্বর্ণ-রৌপ্য বা বাণিজ্যিক পণ্য) এক চান্দ্র বছর যাবত অতিরিক্ত থাকে, তার উপর শতকরা ২.৫% হারে যাকাত দেওয়া ফরজ।
২. নিসাব নির্ধারণের নিয়ম কী?
স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো ৭.৫ ভরি (প্রায় ৮৭.৪ গ্রাম) এবং রূপার ক্ষেত্রে ৫২.৫ ভরি (প্রায় ৫৯৫ গ্রাম)। নগদ অর্থ, ব্যবসা পণ্য ও মিশ্র সম্পদের ক্ষেত্রে গরিবের উপকারের দিক বিবেচনা করে সাধারণত রূপার নিসাবকে (বর্তমান বাজারমূল্য অনুযায়ী ১৭৩,২৫০ টাকা) আদর্শ মানদণ্ড ধরা হয়।
৩. সেজদাহ ফাউন্ডেশনের মাধ্যমে যাকাত প্রদানের সুবিধা কী?
সেজদাহ ফাউন্ডেশন যাকাত ফান্ডের এক টাকাও কোনো প্রশাসনিক খরচ বা বেতনে ব্যবহার করে না। সম্পূর্ণ অর্থ মাঠপর্যায়ে তদন্ত করে প্রকৃত হকদার, নিঃস্ব পরিবার, এতিম ও দরিদ্র রোগীদের পুনর্বাসনে ব্যয় করা হয়। প্রতিটি অনুদানের জন্য তাৎক্ষণিক মানি রসিদ পাওয়া যায়।