আমাদের সম্পর্কে

দ্বীন শিক্ষা ও মানবতার কল্যাণে সেজদাহ ফাউন্ডেশন সততা ও স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে।

আমাদের পরিচিতি

সেজদাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক শিক্ষা, দাওয়াহ ও পূর্ণত মানবকল্যাণে নিবেদিত সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ্য ইসলামের মানবিক ও কল্যাণমুখী শিক্ষাকে বাস্তব প্রয়োগের মাধ্যমে সমাজে অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করা।

আমাদের লক্ষ্য

একটি নৈতিক ও স্বাবলম্বী সমাজ গড়ে তোলা, যেখানে প্রতিটি মানুষ মর্যাদার সাথে দ্বীন পালন করতে পারবে এবং কোনো দুস্থ ব্যক্তি মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবে না।

আমাদের উদ্দেশ্য

যাকাত ও সাধারণ দানের সুষম ও নিয়মতান্ত্রিক বণ্টন নিশ্চিত করে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং দাওয়াহ কার্যক্রম জোরদার করা।

আমাদের মূল কার্যক্রম

দাওয়াহ ও শিক্ষা

দ্বীনি সঠিক শিক্ষা ছড়ানো ও নৈতিক সমাজ গঠনে দাওয়াহ কেন্দ্র পরিচালনা।

শিক্ষা ও কল্যাণ তহবিল

অসহায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ চালানো ও শিক্ষা সামগ্রী বিতরণ।

মানবসেবা ও পুনর্বাসন

খাদ্য সহায়তা, সুপেয় পানির ব্যবস্থা ও স্বাবলম্বীকরণ প্রজেক্ট পরিচালনা।

শরিয়াহ ও স্বচ্ছতা নীতিমালা

আমরা বিশ্বাস করি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতায়। সেজদাহ ফাউন্ডেশনের যাকাত সংগ্রহ ও সাহায্য বণ্টনের সম্পূর্ণ কার্যক্রম অভিজ্ঞ ও বিজ্ঞ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং নিয়মিত অডিট রিপোর্টের মাধ্যমে পরিচালিত হয়। আপনার প্রতিটি দানের হিসাব সর্বোচ্চ সততার সাথে সংরক্ষণ করা হয়।