সর্বশেষ আপডেট: ২৫ আগস্ট, ২০২৬
সেজদাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই ওয়েবসাইটটি ব্যবহার করা এবং এর মাধ্যমে দান কিংবা স্বেচ্ছাসেবক হিসেবে আবেদন করার ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী প্রযোজ্য হবে।
এই ওয়েবসাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি স্বীকার করছেন যে আপনার বয়স ১৮ বছর বা তদুর্ধ এবং আপনি এই ব্যবহার বিধি ও আইনি বাধ্যবাধকতা মেনে চলছেন। অনুদান প্রদানের সময় অবশ্যই সঠিক ব্যক্তিগত ও আর্থিক বিবরণ প্রদান করতে হবে।
স্বেচ্ছাসেবক আবেদন ফর্মে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। যেকোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার এবং পূর্ব ঘোষণা ছাড়া স্থগিত করার একক অধিকার সেজদাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে সংরক্ষিত থাকবে।
ওয়েবসাইটে প্রকাশিত সকল ডিজাইন, ছবি, টেক্সট, লোগো এবং কোডসমূহ সেজদাহ ফাউন্ডেশন এর মেধা সম্পত্তি। কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া এগুলো ব্যক্তিগত বা বাণিজ্যিক কাজে নকল বা অন্য কোথাও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।